১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালী খোলা রাখার জন্য ইরানকে চাপে ফেলতে চীনের দারস্থ যুক্তরাষ্ট্র

তেল পরিবহণের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যদি প্রণালীটি বন্ধ করে তাহলে চীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া অন্যান্য দেশের ওপরও এর প্রভাব পড়বে।

রোববার (২২ জুন) সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে রুবিও বলেন, “ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে তাহলে সবার আগে চীন সরকারের ক্ষুব্ধ হওয়া উচিত। কারণ তাদের অনেক তেল এখান দিয়ে আসে। যদি ইরান হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করে, তাহলে চীনকে চড়া মূল্য দিতে হবে এবং অন্যান্য দেশকেও মূল্য দিতে হবে। আমাদেরও দিতে হবে। প্রণালী বন্ধ হলে কিছু প্রভাব আমাদের ওপর পড়বে। পুরো বিশ্বের ওপর ব্যাপক প্রভাব পড়বে। ইরান যদি এ কাজ করে তাহলে এটি তাদের জন্য বাণিজ্যিক আত্মহত্যা হবে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে।

🔥 ইরান – ইসরায়েল যুদ্ধ নিয়ে আরো পড়ুন ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ এর আন্তর্জাতিক পাতায় 🔥 https://dailybexpress.com/category/আন্তর্জাতিক/

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, আহত বিজিবি সদস্য

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হরমুজ প্রণালী খোলা রাখার জন্য ইরানকে চাপে ফেলতে চীনের দারস্থ যুক্তরাষ্ট্র

পোষ্টের সময় : ০১:৪৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫