০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারফিউ: গোপালগঞ্জ জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১২:৩৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৪২৭ ভিউ :

গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি থাকায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত থাকবে।

বুধবার রাতে ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। গোপালগঞ্জ জেলা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় ছিল ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা। বোর্ড জানায়, শুধু গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য সব জেলার শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা দেবেন। বোর্ড আরও জানায়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে আজ সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলা প্রশাসন সন্ধ্যা ৮টা থেকে কারফিউ জারি করে, যা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড ১ লাখ টাকা

যুদ্ধের প্রস্তুতি জোরদারে বাহরাইনে ৬ মুসলিম দেশের সামরিক মহড়া

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কারফিউ: গোপালগঞ্জ জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

পোষ্টের সময় : ১২:৩৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫