০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে: রিজভী

  • RA
  • পোষ্টের সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৪০২ ভিউ :

আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই।

তিনি প্রশ্ন রেখে বলেন, ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লুটপাট ও টাকা পাচার করে না—এমন লোক যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?

জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

ঘানাকে হারাতে পারলো না ইংল্যান্ড

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে: রিজভী

পোষ্টের সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫