১২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের ব্যবসা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাবাজার এলাকায় আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে দীর্ঘ ১১ বছর ধরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। পৌর এলাকার অগ্রণী ব্যাংক শাখার বিপরীতে অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় বিটিআরসি অনুমোদিত ‘হীরা ইলেকট্রনিক্স অ্যান্ড নেটওয়ার্কিং’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে এ ইন্টারনেট ও ডিস ক্যাবল ব্যবসার বড় ধরনের কন্ট্রোলরুম ও সার্ভার রুম পরিচালিত হচ্ছে।

অভিযোগে জানা যায়, উক্ত ভবনের দ্বিতীয় তলায় গ্রাহক কৌশিক দে সরকারের নামে থাকা একটি আবাসিক বিদ্যুৎ সংযোগ (গ্রাহক নং-৭৩৬১৪২০৪, মিটার নং-৩৭০৪৬০, হিসাব নং-৮৯২১, ট্যারিফ-এ) দিয়ে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সার্ভার রুম চালানো হচ্ছে। তিন কক্ষবিশিষ্ট এই কন্ট্রোলরুমে একাধিক এয়ার কন্ডিশনার (এসি), আইপিএস, কম্পিউটার, টিভি, সিলিং ও স্ট্যান্ড ফ্যান এবং বহুতল ভবনটির ছাদে অবস্থিত বিশাল আকৃতির নেট টাওয়ারের ভারী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সরিষাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে প্রকৃত বিদ্যুৎ খরচের তুলনায় অত্যন্ত কম বিল প্রস্তুত ও গ্রহণ করা হচ্ছে। আবাসিক ট্যারিফে বিদ্যুৎ ব্যবহার করায় সরকার দীর্ঘ ১১ বছরে বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্ত এবং সরিষাবাড়ী পিডিবির বাইরের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে সরজমিনে অভিযান চালিয়ে অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াদুদ আলী জানান, বিষয়টি অবগত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি বেড়ে ৪

যুবলীগে যোগদানের বক্তব্য প্রত্যাহার, ‘স্লিপ অব টাং’ বললেন বিএনপি নেতা

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের ব্যবসা

পোষ্টের সময় : ১১:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬