০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার নিহত

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন হামাসের কেন্দ্রীয় কমিটির সাবেক শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার। এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, “আমরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমূল পাল্টে দিয়েছি। সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে টেনে বের করে একের পর এক ধ্বংস করছি। গাজায় আমরা ইতোমধ্যে হাজার হাজার সন্ত্রাসীকে নির্মূল করেছি, এর মধ্যে রয়েছে মোহাম্মদ দেইফ, ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ সিনওয়ার।”

মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিএনএন মন্তব্যের জন্য যোগাযোগ করলেও গোষ্ঠীটির কোনো মুখপাত্র সাড়া দেননি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো অতর্কিত হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে দায়ী করে আসছে ইসরায়েল।

হামলার প্রতিশোধ এবং জিম্মিদের উদ্ধারে শুরু হওয়া ইসরায়েলি অভিযান গত ১৯ মাসেও থামেনি। চলমান অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী, শিশু ও বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও ১ লাখ ২২ হাজারের বেশি।

২০২৪ সালের ১৬ অক্টোবর রাফা শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। তার মৃত্যুর পর থেকেই গাজায় হামাসের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সিনওয়ার।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যৌতুকের আগুনে ঝলসে যাওয়া আরফিনার চোখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

প্রতিটি কন্যাই একেকটি আলোর প্রদীপ: এমপি হিলালী

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসরায়েলি হামলায় ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার নিহত

পোষ্টের সময় : ০৩:৪৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫