০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, ভাং গাছ ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া বাজার এলাকায় স্থানীয় জনতার সহায়তায় দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে খবর পেয়ে কেন্দুয়া থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের শাহ আলম (৪০) এবং শিমুলাটিয়া গ্রামের রুকতন মিয়া (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । যার আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় তারা।

অন্যদিকে, একই রাতে আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম এলাকায় অভিযান চালিয়ে মো. শুকুর আলী (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তিনি গোপালাশ্রম গ্রামের মৃত আব্দুল আজিদের ছেলে।

এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ ২১ হাজার ১৫০ টাকা এবং বসতঘরের পূর্ব পাশে চাষ করা ৯টি ভাং গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ হাজার ৬০০ টাকা এবং ভাং গাছগুলোর মূল্য প্রায় ৫ হাজার টাকা।

শুকুর আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শ্যামগঞ্জে পল্লী বিদ্যুতের মোবাইল কোর্ট, একদিনেই আদায় সাড়ে ১২ লাখ টাকা

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

পোষ্টের সময় : ০৭:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬