০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজামুখী ত্রাণবাহী জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইসরায়েলের কারাগারে

গাজার উদ্দেশে যাত্রা করা একটি ত্রাণবাহী জাহাজ জব্দ করে সেটিকে ইসরায়েলের আসোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজটিতে পরিবেশ ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ আরও ১১ জন আন্তর্জাতিক অধিকারকর্মী ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলে পৌঁছানোর পর জাহাজে থাকা সবাইকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং পরে তাদের কারাগারে স্থানান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, ত্রাণবাহী জাহাজটি বর্তমানে ইসরায়েলের দিকে আসছে এবং বন্দরে পৌঁছানোর পর এতে থাকা ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির জাহাজের ১২ অধিকারকর্মীকে রামলার গিভন কারাগারে আলাদা আলাদা কক্ষে রাখার নির্দেশ দিয়েছেন।

তাদের জানালাবিহীন গাড়িতে করে কারাগারে নিয়ে যাওয়া হবে এবং কোনো ধরনের যোগাযোগের মাধ্যম—যেমন রেডিও বা টেলিভিশন—ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজা উপত্যকায় স্থল, সমুদ্র ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। এই অবরোধ ভাঙতেই আন্তর্জাতিক ওই ১২ অধিকারকর্মী সীমিত পরিমাণ ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজার উদ্দেশে যাত্রা করেছিলেন। তবে গাজায় পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌবাহিনী জাহাজটি থামিয়ে দেয় এবং নিজেদের বন্দরে নিয়ে যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভিক্ষুক ফিরোজার স্বপ্নপূরণ, নতুন ঘর দিলেন তথ‍্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজামুখী ত্রাণবাহী জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইসরায়েলের কারাগারে

পোষ্টের সময় : ১২:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫