১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: প্রিন্স

ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেছেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি নয়, বরং ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বলেও জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেলের মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স। তিনি বিএনপির গঠিত পূজা পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব।

সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাসী বিএনপি। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

কোনো ধরনের উসকানি, গুজব কিংবা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ, স্থানীয় প্রশাসন, বিএনপি ও পূজা উদযাপন কমিটিকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নিরাপত্তা পরিকল্পনা, টহল, জরুরি চিকিৎসা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা নিয়ে আগেই সমন্বয় সভা করে দায়িত্ব নির্ধারণ করা প্রয়োজন।

পূজা উদযাপন কমিটির নেতাদের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সব সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, গুজবে কান দেওয়া যাবে না। উসকানিমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করা তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে।

মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা দুর্গাপূজা উদযাপনে সরকারের প্রস্তুতি, উদ্যোগ ও সহযোগিতার জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ জানান। পূজামণ্ডপপ্রতি চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি এবং আর্থিক সহায়তা ১ কোটি টাকা বাড়িয়ে ৫ কোটি টাকা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বিএনপি নেতা উত্তম কুমার বাবুল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সম্প্রীতি রক্ষায় প্রতিমন্ত্রীর আহ্বান

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: প্রিন্স

পোষ্টের সময় : ০৭:১৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬