০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় পূর্ণ সমর্থন রয়েছে ট্রাম্পের

  • RA
  • পোষ্টের সময় : ০৩:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৪৩৫ ভিউ :

প্রতিনিয়ত গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যার ফলে গত কয়েকদিনে প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সহিংসতার কারণে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়লেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানাচ্ছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ট্রাম্প সম্পূর্ণ সমর্থন করছেন। পাশাপাশি, ওয়াশিংটন এই সংঘাতের জন্য হামাসকে দায়ী করছে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে শুক্রবার (২১ মার্চ) এই তথ্য প্রকাশিত হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় ইসরায়েলের সামরিক ও বিমান হামলা চালানোর সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করেন। তিনি আরও বলেন, ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের জন্য হামাসই দায়ী।

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা এই প্রশ্নের জবাবে লিভিট জবাব দেন প্রেসিডেন্ট ইসরায়েল ও তাদের সামরিক বাহিনীর (আইডিএফ) নেওয়া পদক্ষেপগুলোর প্রতি পূর্ণ সমর্থন রেখে চলেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজায় ইসরায়েলি হামলায় পূর্ণ সমর্থন রয়েছে ট্রাম্পের

পোষ্টের সময় : ০৩:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫