০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

  • RA
  • পোষ্টের সময় : ০৮:২২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৩৮১ ভিউ :

জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) সকালে, রাষ্ট্রপতি প্রথমে এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জ্ঞাপন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর, ১৯৭১ সালের একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পাশাপাশি, স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে তাঁরা স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, আহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে, রাজধানীসহ সারা দেশে আজ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

23 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

পোষ্টের সময় : ০৮:২২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫