০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরে ধর্ষণ মামলার রায় ঘোষণার পর আসামীকে আদালত থেকে জেলে নেয়া হচ্ছে। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

জামালপুরের মাদারগঞ্জে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হক নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থ দন্ড করা হয়। অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।

সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া জিয়াউল হক জেলার মাদারগঞ্জে উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের সন্তান।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ রেজাউল আমিন শামীম জানান- ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে দিঘলকান্দি এলাকায় চানাচুর দেয়ার কথা বলে একটি দোকানে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষন করে জিয়াউল হক। এই ঘটনায় শিশুটির একজন স্বজন বাদী হয়ে মামলা দায়েরের পর ২০২২ সালের ১৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। এছাড়াও শিশুটির ডাক্তারী পরীক্ষা ও ডিএনএ টেস্টে আসামীর অপরাধ প্রমানিত হয়। মামলায় মোট সাতজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করা হয়। মামলার রায়ে সন্তুষ্টি জানিয়েছে বাদীপক্ষ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

পোষ্টের সময় : ০৩:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫