১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। দীর্ঘ প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষার্থীরা আবার ফিরছে শ্রেণিকক্ষে।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন, রমজান ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে শিক্ষার্থীদের শেখার ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে ছুটি শেষে পূর্ণোদ্যমে পাঠদান শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রমজান ও ঈদের ছুটি ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও অভিভাবকদের রিটের পর হাইকোর্ট-এর নির্দেশনা এবং পরবর্তী সরকারি সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হয়। ফলে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১৭ দিন আগেই ছুটি কার্যকর হয়।

শিখন ঘাটতি কাটিয়ে উঠতে প্রাথমিক বিদ্যালয়ে ঈদের পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনে ফেরার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল খোলা ঈদুল ফিতর ছুটি রমজান ছুটি শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা শ্রেণি কার্যক্রম শিক্ষাপঞ্জি হাইকোর্ট অভিভাবক রিট শিখন ঘাটতি সরকারি স্কুল

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আন্তর্জাতিক যুব দিবসে হালুয়াঘাটে পরিচ্ছন্নতা অভিযান

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পোষ্টের সময় : ১০:৩৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬