০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে ছয় দিনের টানা প্রবল বর্ষণের আশঙ্কা

আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে চলতি বছরের ১২তম শক্তিশালী বৃষ্টিবলয়। এর ফলে দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানিয়েছে, বৃষ্টিবলয়টির মূল প্রভাব পড়বে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে। একইসঙ্গে উপকূলীয় জেলাগুলোতেও তীব্র প্রভাব দেখা দিতে পারে। এসব অঞ্চলে একটানা ও দীর্ঘস্থায়ী বর্ষণ ঘটার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে (উপকূল ব্যতীত) মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে।

১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিবলয় সক্রিয় থাকবে। এর মধ্যে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর সবচেয়ে বেশি প্রভাব দেখা দেবে। একসঙ্গে পুরো দেশে না হয়ে ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে। বিশেষ করে দুপুর থেকে ভোর পর্যন্ত সময়ে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা বেশি।

ভারী বর্ষণের কারণে দেশের নদনদীর পানি বৃদ্ধি পেতে পারে। দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চলে জোয়ারের সঙ্গে মিলিত হয়ে বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। এ সময় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল।

প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে বজ্রপাতের প্রবণতা বেশি থাকলেও পরবর্তী সময়ে তা কমে আসবে। বড় কোনো ঝড়ের সম্ভাবনা নেই, তবে উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টির সময়ে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকলেও বিরতির সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বিভাগভিত্তিক সম্ভাব্য গড় বৃষ্টিপাত

রংপুর: ১৮০–২৫০ মিমি (গড়ে ৪ দিন)

ময়মনসিংহ: ১৪০–২৬০ মিমি (গড়ে ৪ দিন)

সিলেট: ১৬০–২৬০ মিমি (গড়ে ৪ দিন)

চট্টগ্রাম: ৯০–২৫০ মিমি (গড়ে ৩ দিন)

ঢাকা: ১২০–১৮০ মিমি (গড়ে ৪ দিন)

খুলনা: ১২০–১৫০ মিমি (গড়ে ৪ দিন)

বরিশাল: ১৩০–২০০ মিমি (গড়ে ৩ দিন)

রাজশাহী: ১১০–১৫০ মিমি (গড়ে ৩ দিন)

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, আরেকজন আসিম মুনির: ভ্যান্স

পরীমনির ফুটবলপ্রেমে আর্জেন্টিনা আবহ

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশজুড়ে ছয় দিনের টানা প্রবল বর্ষণের আশঙ্কা

পোষ্টের সময় : ১১:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫