০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

তীব্র তাপপ্রবাহের কারণে দেশব্যাপী আয়োজিত ঐতিহ্যবাহী সংগীত উৎসব ‘ফেত দ্য লা মুসিক’-এ মদপান নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। বর্তমানে দেশটির ৩৫টি প্রশাসনিক অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু-এর কার্যালয় জানিয়েছে, রাষ্ট্র ও বিভিন্ন সংস্থার আয়োজিত অনুষ্ঠানে মদ সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ভাষ্য, অতিরিক্ত গরমে মদ্যপান মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে এবং জরুরি স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে রাজধানী প্যারিস এবং বারগান্ডি অঞ্চল পর্যন্ত তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার তাপমাত্রা আরও বাড়তে পারে এবং নতুন রেকর্ডও গড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

তাপদাহের কারণে কয়েক ডজন ট্রেন চলাচল বাতিল করা হয়েছে এবং বিভিন্ন স্কুলে পাঠদান বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর পার্ক ও বাগানগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নগরবাসী ও পর্যটকেরা কিছুটা স্বস্তি পান।

উল্লেখ্য, ৪০ বছরেরও বেশি সময় ধরে গ্রীষ্মের দীর্ঘতম দিনে ‘ফেত দ্য লা মুসিক’ উৎসব উদযাপিত হয়ে আসছে। গত বছর শুধু প্যারিসেই প্রায় ২০ লাখ মানুষ এই উৎসবে অংশ নিয়েছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

পোষ্টের সময় : ০২:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬