১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্ণার’ উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ‘যৌবনের গান’ সেমিনার-লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল কর্নার’ উদ্বোধন করা হয়েছে। নজরুলবর্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কর্নারটির শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সোমবার (০৩ আগস্ট) বিকাল ৩ টায় নজরুল কর্ণারের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব মো. লতিফুল ইসলাম শিবলী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট নজরুল-গবেষক ড. পারভীন আক্তার জেমী। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও নজরুল-গবেষক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

এছাড়াও অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন, অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন বাদল, অধ্যাপক ড. মার্জিয়া আক্তার, অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, ড. কল্পনা হেনা রুমি, ড. তানিয়া আক্তার এবং জনাব জুয়েনা জাহান এ্যানি।

উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষকমণ্ডলী আশা প্রকাশ করেন যে, নজরুলবর্ষে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ‘নজরুল কর্নার’ স্থাপনের এই অনন্য উদ্যোগটি শীঘ্রই দেশব্যাপী ছড়িয়ে পড়বে। এর মাধ্যমে নজরুলচর্চার ক্ষেত্র আরও উন্নত ও সম্প্রসারিত হবে এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সরাসরি এর সুফল ভোগ করবেন। কাজী নজরুলের জীবন ও দর্শনে উজ্জীবিত হয়ে তরুণ সমাজ ব্যক্তিস্বাধীনতা রক্ষা ও দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্ণার’ উদ্বোধন

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্ণার’ উদ্বোধন

পোষ্টের সময় : ১০:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬