০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা-মেঘনায় ফিরেছেন জেলেরা, নিষেধাজ্ঞা শেষে ফের ইলিশ ধরা শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৪:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৪৩৯ ভিউ :

ইলিশ সংরক্ষণের লক্ষ্যে টানা দুই মাস বন্ধ থাকার পর আবারও জেলেদের পদ্মা ও মেঘনায় ইলিশ ধরা শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শেষ হয় নিষেধাজ্ঞার সময়।  বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

জেলা মৎস্য বিভাগ জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা (২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ) সংরক্ষণের জন্য চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

এই দুই মাসে চালানো হয় ১,০৬৪টি অভিযান। অভিযানে ১২৯ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে কারাদণ্ড এবং ১২৪ জনকে অর্থদণ্ড দেয়। অভিযানে জব্দ করা হয় ১২ লাখ ৭০৫ মিটার কারেন্ট জাল, ১৩টি বেহুন্দি জাল, ৩৩৪টি অন্যান্য জাল, ৬ হাজার ৭৬৬ টন জাটকা এবং ৩ হাজার ৫২ টন অন্যান্য মাছ।

মৎস্যজীবী নেতা তছলিম ব্যাপারী জানান, ইলিশের আশায় জেলেরা ইতোমধ্যে নদীতে নামতে শুরু করেছেন। তিনি বলেন, ইলিশ ধরা অনেকটাই প্রকৃতিনির্ভর হলেও সরকার বিকল্প কর্মসংস্থান ও উপকরণ সহায়তা দিয়ে পাশে থাকার চেষ্টা করছে।

জেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালে প্রত্যেক জেলেকে ৪ কিস্তিতে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই মাসের কঠোর অভিযানের কারণে এবার ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে।

এদিকে, নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, অভিযানে একটি থানা ও পাঁচটি পুলিশ ফাঁড়ির মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হয়েছে। এতে চাঁদপুর অংশে ৯ কোটি ৯০ লাখ ৩৪ হাজার মিটার কারেন্ট জাল ও ১৮ টন জাটকা জব্দ করা হয়। আটক করা হয়েছে ২৬৮ জন জেলে ও ১২৩টি নৌযান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পদ্মা-মেঘনায় ফিরেছেন জেলেরা, নিষেধাজ্ঞা শেষে ফের ইলিশ ধরা শুরু

পোষ্টের সময় : ০৪:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫