০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাকিস্তানি কাশ্মিরের লোকজন স্বেচ্ছায় ভারতে ফিরবেন’

পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মিরের বাসিন্দারা শিগগিরই স্বেচ্ছায় ভারতের সঙ্গে যুক্ত হবেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নয়াদিল্লিতে এক সম্মেলনে তিনি বলেন, ওই অঞ্চলের মানুষ নিজেদের আত্মার টানেই স্বেচ্ছায় ভারতের জম্মু-কাশ্মিরে ফিরে আসবেন।

রাজনাথ সিং বলেন, “পাকিস্তানি কাশ্মিরের মানুষ আমাদের পরিবারের অংশ। অল্প কিছু মানুষ বিভ্রান্ত হলেও অধিকাংশই ভারতের সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন।” তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে একমাত্র আলোচনা হতে পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং পাকিস্তান অধিকৃত কাশ্মির নিয়ে।

কাশ্মির ইস্যু নিয়ে বক্তব্যে তিনি ভারতের অবস্থান স্পষ্ট করে বলেন, “ভারত ভালবাসা, ঐক্য ও সত্যের ভিত্তিতে বিশ্বাস করে। সেই পথেই পাকিস্তান অধিকৃত কাশ্মির ফিরে আসবে এবং বলবে—‘আমি ভারত, আমি ফিরে এসেছি।’”

প্রসঙ্গত, ১৯৪৭ সালে স্বাধীনতার পর জম্মু-কাশ্মির দখল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়। কাশ্মিরের রাজা হরি সিং ভারতভুক্তির সিদ্ধান্ত নেন এবং ভারতীয় সেনাবাহিনী অভিযান চালিয়ে পাকিস্তানি বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। বর্তমানে জম্মু-কাশ্মিরের প্রায় ৪৩ শতাংশ ভারতের নিয়ন্ত্রণে, ৩৭ শতাংশ পাকিস্তানের ও বাকি ২০ শতাংশ চীনের দখলে রয়েছে।

২০১৯ সালে ভারতের বিজেপি সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে দেয় এবং অঞ্চলটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘পাকিস্তানি কাশ্মিরের লোকজন স্বেচ্ছায় ভারতে ফিরবেন’

পোষ্টের সময় : ০৩:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫