০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলায় বুধবার সকালে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন শিক্ষার্থী।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারত-সমর্থিত সন্ত্রাসীদের একটি কাপুরুষোচিত হামলায় নিরীহ স্কুলশিক্ষার্থীদের বহনকারী বাসটি লক্ষ্যবস্তু করা হয়। হামলাটিকে অমানবিক ও নৈতিকতা-বহির্ভূত উল্লেখ করে আইএসপিআর জানায়, দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

খুজদারের ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল দাশতি জানান, বিস্ফোরণটি বাসটি খুজদার জিরো পয়েন্ট অতিক্রম করার সময় ঘটে। নিহতদের মরদেহ ও আহতদের স্থানীয় সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহতদের কোয়েটা ও করাচিতে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ, ফ্রন্টিয়ার কোর (এফসি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি হামলাটিকে ‘নৃশংসতা’ হিসেবে আখ্যায়িত করে কড়া নিন্দা জানিয়েছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৫

পোষ্টের সময় : ০১:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫