১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১০:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ ভিউ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা পার্কে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর দলের নেতৃত্ব নেন খালেদা জিয়া।

দীর্ঘ রাজনৈতিক পথচলা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় আলোচনা সভাসহ দেশব্যাপী মৎস্য পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

মুক্তিযুদ্ধের প্রজন্মের ময়মনসিংহ উত্তর জেলা কমিটিতে হারুন-খায়রুল

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ

31 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

পোষ্টের সময় : ১০:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬