১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহতের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে নিহত জয়নাল আবেদীনের পরিবারের হাতে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন নিহতের স্ত্রী জমিরন বেগমের হাতে এ সহায়তার চেক তুলে দেন।

এর আগে গত ২৬ জুন সকালে বকশীগঞ্জ উপজেলার মির্ধাপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, ভারত সীমান্ত থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণে তিনি নিহত হন। এলাকাবাসীর অভিযোগ, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে ঢুকে জানমাল ও ফসলের ক্ষয়ক্ষতি ঘটায়।

এদিকে, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের এ সহায়তাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে মানুষকে রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শ্যামগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন, বাংলা কিউআর ব্যবহারে নতুন উদ্যোগ

ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্যেই বিকট বিস্ফোরণে কাঁপলো সিরিয়া

08 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহতের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা

পোষ্টের সময় : ১০:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬