০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরক আইনের মামলায় গফরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান বিপ্লব গ্রেপ্তার

আব্দুল্লাহ আল আমিন বিপ্লব

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৈনিক সমকাল পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে (৫৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪’র একটি টিম। পরে রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।
ময়মনসিংহ র‌্যাব-১৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি দুটি মামলার আসামি।

গফরগাঁও পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, আবদুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে থানায় দুটি বিস্ফোরক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি প্রধান আসামি এবং অপর মামলায় ২২ নম্বর আসামি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আসামিকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। পাগলা থানা পুলিশের মাধ্যমে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিস্ফোরক আইনের মামলায় গফরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান বিপ্লব গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৩:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪