০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরক মামলায় নান্দাইলের সাত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার নান্দাইলের ৭ আওয়ামী লীগ নেতা। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের ৭জন নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতরাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন, জহিরুল ইসলাম ভূঁইয়া এবং মো. আনিস।

নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ১২ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম বাদি হয়ে ১৩০ জনের নামসহ অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম খান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের পাঁচদিনের রিমান্ড চেয়ে বিকেলে আদালতে হাজির করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

23 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিস্ফোরক মামলায় নান্দাইলের সাত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৩:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪