০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় উপকূলে বিপজ্জনক পণ্যবাহী জাহাজ কাত

আরব সাগরে ভারতের কেরালা উপকূলের কাছে বিপজ্জনক পণ্যবাহী একটি কার্গো জাহাজ কাত হয়ে গেছে।

শনিবার (২৪ মে) জাহাজটি ভিজিনজাম থেকে কোচি হয়ে তুথুঘদির পথে ছিল। সাগর উত্তাল থাকায় এটি কাত হয়ে পড়ে, ফলে কিছু কনটেইনার সাগরে পড়ে যায়।

জাহাজটিতে ২২ থেকে ২৪ জন ক্রু ছিলেন। এর মধ্যে ৯ জন লাইফ জ্যাকেট পরে জাহাজ ত্যাগ করেছেন। বাকিদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে জাহাজে থাকা ক্রুদের জন্য জীবন রক্ষাকারী পণ্য পাঠানো হয়েছে।

জাহাজটি সামুদ্রিক পেট্রল ও লো সালফার জ্বালানি পরিবহন করছিল। ঘটনার পর কেরালা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ৬ থেকে ৮টি বিপজ্জনক কনটেইনার সাগরে পড়ে গেছে। এসব কনটেইনার দেখে কেউ যেন কাছে না যান এবং জরুরি নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতীয় উপকূলে বিপজ্জনক পণ্যবাহী জাহাজ কাত

পোষ্টের সময় : ০২:০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫