০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মন্দিরে নামাজ পড়ায় মুসলিম কর্মচারী গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশে একটি মন্দিরের ভেতর নামাজ আদায়ের ঘটনায় এক মুসলিম কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আলী মোহাম্মদ দীর্ঘ ৩৫ বছর ধরে বদায়ুঁ জেলার দাতাগঞ্জ এলাকার পাপড় গ্রামের ব্রহ্মদেব মন্দিরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলী মোহাম্মদ মন্দির চত্বরে নামাজ আদায় করছেন। মূলত তিন মাস আগে ধারণ করা সেই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে আটক করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

জিজ্ঞাসাবাদে আলী মোহাম্মদ জানান, গরু-গোবর পরিষ্কারের পর তিনি নামাজ পড়েছিলেন এবং এটিকে নিজের ভুল বলে স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। তিনি দাবি করেন, কেউ তাকে বলেছিল— তিনি চাইলে মন্দিরেই নামাজ আদায় করতে পারেন।

ঘটনার বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা কেকে তিওয়ারি জানান, ভিডিও ভাইরাল হওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে আলীর পরিবার ও মন্দির কর্তৃপক্ষ বিষয়টিকে অতিরঞ্জিত মনে করছেন। তার পুত্রবধূ সায়েমা বলেন, “এটা একেবারেই তুচ্ছ ঘটনা, যা নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।”

মন্দিরের পুরোহিত পরমাত্মা দাসও আলী মোহাম্মদের দীর্ঘদিনের সেবার কথা উল্লেখ করে জানান, তিনি মানসিকভাবে কিছুটা দুর্বল এবং বহু ধর্মস্থানে সেবা দিয়েছেন। তাই বিষয়টি নিয়ে বাড়তি উত্তেজনা না ছড়ানোর আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্ণার’ উদ্বোধন

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে মন্দিরে নামাজ পড়ায় মুসলিম কর্মচারী গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৪:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫