০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রতিরক্ষা সাইটে পাকিস্তানি সাইবার হামলার অভিযোগ

ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ওয়েবসাইটে সাইবার হামলার অভিযোগ উঠেছে পাকিস্তানভিত্তিক হ্যাকারদের বিরুদ্ধে। কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক সেই সময়েই এই সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিরক্ষা বিভাগের সূত্রে জানায়, এ হামলার ফলে সেনাবাহিনীর সদস্যদের লগইন তথ্যসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।

‘পাকিস্তান সাইবার ফোর্স’ নামের একটি এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেল দাবি করেছে, তারা ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের তথ্যভাণ্ডারে প্রবেশ করেছে।

এছাড়া হ্যাকাররা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের ওয়েবসাইটেও হ্যাকিংয়ের চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত ভারতের প্রতিরক্ষা দফতর এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, আহত বিজিবি সদস্য

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতের প্রতিরক্ষা সাইটে পাকিস্তানি সাইবার হামলার অভিযোগ

পোষ্টের সময় : ০৯:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫