১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পরিবেশ দূষণের দায়ে এক কারখানা বন্ধ অপরটিকে ৭ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় পরিবেশ দূষণের অভিযোগে এক ব্যাটারি ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অপর একটি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘ওয়ান শিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়, কারণ প্রতিষ্ঠানটি অনুমোদনবিহীনভাবে পরিবেশ দূষণ করে আসছিল। অপরদিকে ‘গ্যালি’ নামক প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ অধিদপ্তরের সকল নিয়ম মেনে চলা, ইটিপি (ETP), এটিপি ও সাউন্ড কনসালট্যান্ট ব্যবহার করে পুনরায় কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিতে বলা হয়েছে। এসব শর্ত পূরণের আগ পর্যন্ত কোনভাবেই ফ্যাক্টরিগুলোর কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব শিল্পপ্রতিষ্ঠান থেকে নির্গত বর্জ্য ও শব্দ দূষণের ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের এমন উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাজী নজরুলের সমাধি ফলকে লিখিত কাব্যাংশের অনুপ্রেরণা যে চিঠিতে

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় পরিবেশ দূষণের দায়ে এক কারখানা বন্ধ অপরটিকে ৭ লাখ টাকা জরিমানা

পোষ্টের সময় : ০২:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫