০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের জন্য জিআর চাল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা মণ্ডপসমূহের প্রতিনিধিদের মাঝে জিআর চাল বিতরণ করেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী।

এ সময় সিনিয়র নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভালুকায় ৫৮ শতাংশ জমি দখলের অভিযোগ, ভূমি অফিসের প্রতিবেদনে আপত্তি

তারাকান্দায় তাঁতীদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুর্গাপূজা উপলক্ষে নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি

পোষ্টের সময় : ০৮:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬