১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল করে নিজ দেশেই বোমা ফেলল ভারতীয় বিমান বাহিনী

  • RA
  • পোষ্টের সময় : ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৪৫৮ ভিউ :

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলার পিছোর শহরে একটি বেসামরিক স্থাপনায় ভুল করে বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় কোনও প্রাণহানি না হলেও একটি বাড়ির দুটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে হঠাৎ করে একটি ভারী ধাতব বস্তু পড়ে। সেসময় তিনি তার সন্তানদের সঙ্গে ঘরের ভেতরে ছিলেন এবং তার স্ত্রী ছিলেন রান্নাঘরে। বিস্ফোরণের মতো বিকট শব্দে ছাদ ফেটে যায় এবং উঠানে প্রায় ৮-১০ ফুট গভীর গর্ত তৈরি হয়। এছাড়া, বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়িও ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোর ‘অসাবধানতাবশত’ বিমান থেকে পড়ে যায়। তারা সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে এবং বিষয়টি তদন্তের ঘোষণা দেয়। বর্তমানে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা জানিয়েছেন, উদ্ধারকৃত বস্তুটি অত্যন্ত শক্ত এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। বস্তুটি আসলে কী ছিল এবং কোথা থেকে এসেছিল, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। গত ২২ এপ্রিল কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দোষারোপ করে ভারত। এর জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে এবং উভয় পক্ষই একাধিক পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, আহত বিজিবি সদস্য

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভুল করে নিজ দেশেই বোমা ফেলল ভারতীয় বিমান বাহিনী

পোষ্টের সময় : ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫