০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পের সুযোগে পাকিস্তানে কারাগার থেকে পালালো ২১৩ কয়েদি

পাকিস্তানের সিন্ধ প্রদেশে একাধিক ভূকম্পনের মধ্যে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে করাচির মালির কারাগার থেকে পালিয়ে গেছেন ২১৩ জন কয়েদি। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে, জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভূমিকম্প চলাকালে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল হয়ে পড়ে। পাকিস্তানের ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, রবিবার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত করাচি ও তার আশপাশে ১৯ দফায় ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.২ থেকে ৩.৯ এর মধ্যে। যদিও এগুলো বড় ধরনের ভূমিকম্প নয়, কিন্তু পরপর কম্পনে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারা কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের সময় বন্দিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। সেই সময় কয়েদিদের সঙ্গে কারারক্ষীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এর ফাঁকেই ২১৩ জন কয়েদি পালিয়ে যান। পালিয়ে যাওয়া অধিকাংশ বন্দি ৪ ও ৫ নম্বর সার্কেলের সেলে বন্দি ছিলেন। সংঘর্ষে কারারক্ষীদের গুলিতে একজন কয়েদি নিহত হন এবং কয়েদিদের হামলায় এক কারারক্ষী গুরুতর আহত হন।

কারাগারের সুপারিনটেনডেন্ট আরশাদ শাহ জানিয়েছেন, ঘটনার পর পুলিশ, রেঞ্জার্স, ফ্রন্টিয়ার কর্পস, স্পেশাল সিকিউরিটি ইউনিট এবং র‍্যাপিড রেসপন্স ফোর্স যৌথভাবে অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত ৮০ জন পালিয়ে যাওয়া কয়েদিকে পুনরায় আটক করা হয়েছে। বাকিদের ধরতেও জোর চেষ্টা চলছে।

বর্তমানে মালির কারাগারে মোট কয়েদির সংখ্যা ৬ হাজার ২২ জন। সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কারাবন্দি পালানোর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভূমিকম্পের সুযোগে পাকিস্তানে কারাগার থেকে পালালো ২১৩ কয়েদি

পোষ্টের সময় : ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫