০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন

টাঙ্গাইলের মধুপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে শহরজুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং ভক্ত-পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

শোভাযাত্রাটি নতুন বাজার থেকে শুরু হয়ে আনারস চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়।

রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, সহসভাপতি লিলি সরকার, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিনজু, যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক চন্দ্র এবং বিএনপি নেতা মোতালেব হোসেন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করে।

আয়োজকরা জানান, রথযাত্রা উৎসব ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে দিয়েছে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তারা সমান মর্যাদার নাগরিক: প্রিন্স

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত ১১

17 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মধুপুরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন

পোষ্টের সময় : ০২:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬