০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে নিহত ৪ গারো পরিবারের মাঝে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে নিহত ৪ গারো পরিবারের সদস্যদের মাঝে সরকারি জিআর প্রকল্পের মাধ্যমে নগদ এক লাখ টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

২৫ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নগদ অর্থ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা প্রদান করে উপজেলা প্রশাসন।

অরণখোলা ইউনিয়নের জলই গ্রামের নিহত বাবলু হাদিমা (৩৫), শিশু নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫) ও গ্রাব্রিয়েল নকরেক (৪৫)-এর পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম রতন হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ জুন শনিবার উপজেলার জলই গ্রামে একটি পরিত্যক্ত কূপ থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে।

পরে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা প্রদানের ঘোষণার পরিপ্রেক্ষিতে এ নগদ অর্থ প্রদান করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শ্যামগঞ্জে পল্লী বিদ্যুতের মোবাইল কোর্ট, একদিনেই আদায় সাড়ে ১২ লাখ টাকা

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মধুপুরে নিহত ৪ গারো পরিবারের মাঝে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

পোষ্টের সময় : ০৬:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬