১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাব কর্তৃক জব্দ ২০ কেজি গাঁজা।

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় মো. জামাল হোসেন(৩৮) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১৪’র মিডিয়া অফিসার কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, সিপিএসসি র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি দল শনিবার সন্ধ্যায় সদরের রহমতপুর বাইপাস মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় সেখানকার জনৈক আবুল হাশেমের চা’র দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মো. জামাল হোসেনকে আটক করে।

এসময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক জামাল হোসেন ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ছোট বোয়ালিয়া গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। সে একজন শারীরিক প্রতিবন্ধি।
পরে তাকে কোতোয়ালী মডেল থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পোষ্টের সময় : ০১:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫