০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ড, শতাধিক আহত

  • RA
  • পোষ্টের সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ৪৩২ ভিউ :

ঈদ উদযাপনের সময় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষ আহত হয় এবং অর্ধ-শতাধিক বাড়িঘর পুড়ে যায়।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকালে কুয়ালালামপুরের সেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সেলানগর রাজ্যের অগ্নিনির্বাপণ কর্মকর্তারা জানান, গ্যাস পাইপলাইনের প্রায় ৫০০ মিটারজুড়ে লিকেজের ফলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও তা দেখা যায়।

অগ্নিনির্বাপণ কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোনাসের, এবং দুর্ঘটনার পর সেখানে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

সকালে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়লে দমকল বিভাগের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল বিভাগের একজন কর্মকর্তা জানান, ঘটনায় অন্তত ১১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শাহরি সেখানকার একটি মসজিদে অস্থায়ী ভিত্তিতে ত্রাণ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে বলে জানিয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

‘ইরানের সরকারবিরোধীদের সহায়তায় স্টারলিংক পাচার করেছিল ইসরায়েল’

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ড, শতাধিক আহত

পোষ্টের সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫