০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতের ড্রোন হামলা, নিহত ৩ শীর্ষ কমান্ডার

মিয়ানমারে পরিচালিত ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) অন্তত তিনজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। রোববার ভোরে সীমান্তবর্তী এলাকায় এই হামলা চালানো হয়।

উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর অনেকেই মিয়ানমারের সঙ্গে জাতিগত ও ভাষাগতভাবে সম্পর্কযুক্ত। এ কারণে সীমান্তবর্তী মিয়ানমার অঞ্চলে এদের বেশ কিছু ঘাঁটি রয়েছে। উলফার দাবি, প্রথম দফার ড্রোন হামলায় তাদের একজন শীর্ষ কমান্ডার নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। এরপর দ্বিতীয় দফার হামলায় আরও দুইজন জ্যেষ্ঠ নেতা নিহত হন।

সংগঠনটি আরও জানিয়েছে, হামলায় তাদের আরও বেশ কয়েকজন সদস্য ও বেসামরিক লোকজন আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এখনো এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি বা হামলার তথ্য নিশ্চিত করেনি।

উলফার পাশাপাশি মিয়ানমারের গভীর জঙ্গলে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নামের মণিপুরভিত্তিক আরেকটি বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে উলফা।

উল্লেখ্য, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে উলফা অন্যতম। সংগঠনটি আসাম রাজ্যের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। যদিও ২০২৩ সালে উলফার একটি অংশ ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তিচুক্তিতে উপনীত হয়ে অস্ত্র ত্যাগ করে।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর-পূর্ব ভারতে বিদ্রোহী কার্যক্রম কিছুটা কমে এলেও গত তিন দশকের সহিংসতায় বহু সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল, ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

ত্রিশা‌লে ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতের ড্রোন হামলা, নিহত ৩ শীর্ষ কমান্ডার

পোষ্টের সময় : ০৮:৩০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫