ময়মনসিংহ নগরীর সিকে ঘোষ রোডে স্বপ্ননীড় টাওয়ারের নিচতলায় এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার তানভীর আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) মোহাম্মদ হাসান আলী, সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম, ব্র্যান্ডিং বিভাগের মো. মাইনুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং বিভাগের হাসিবুর রহমান এবং এইচআর বিভাগের মো. ফজলে ফরাজী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও ময়মনসিংহ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিউল্লাহ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সৈয়দ সাইদুজ্জামান শরীফ, ভবন মালিক মো. দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিন্টু কলেজ মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেলিম আকন্দ 






















