১১:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ।

তিনি বলেন, “যদি আলোচনায় সমাধান না আসে এবং যুক্তরাষ্ট্র সংঘাত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমাদের সীমার ভেতরে থাকা তাদের সব ঘাঁটিতে জবাব দেওয়া হবে।”

আগামী কয়েকদিনের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই ইরানের পক্ষ থেকে এ ধরনের কড়া বার্তা এল।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান চুক্তিতে না এলে দেশটির ওপর বোমাবর্ষণের নির্দেশ দেওয়া হবে। এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার ধারণা চুক্তি আর হবে না, কারণ ইরান এখন আগের তুলনায় বেশি কঠোর অবস্থানে গেছে।

আগামী আলোচনায় ইরান নিজস্ব একটি চুক্তি প্রস্তাব উপস্থাপন করবে। এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছিল, জানিয়ে দেয় যে সেটি তাদের গ্রহণযোগ্য নয়।

যুক্তরাষ্ট্রের অবস্থান, তারা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সুযোগ দেবে না। পাল্টা জবাবে ইরান জানিয়ে দিয়েছে, এ বিষয়ে তারা কোনো ছাড় দেবে না।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

পোষ্টের সময় : ০৩:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫