১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ভালোবেসে জমি দিতে চাওয়ার ‌‌‌‘সিদ্ধান্ত ভুল ছিল’

  • RA
  • পোষ্টের সময় : ০৯:৩০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৫০৯ ভিউ :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অগাধ ভালোবাসা ছিলো ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা ৭২ বছর বয়সী মো. নুরুল আমিনের। শেখ হাসিনার বড় ভক্ত ছিলেন তিনি। বহুবার চেষ্টা করেও প্রিয় নেত্রীর সামনে যাওয়ার সুযোগ কখনো পাননি।

শেষ চেষ্টায় তিনি নিজের নামে থাকা পাঁচ শতক জমির মধ্যে তিন শতক শেখ হাসিনার নামে লিখে দিতে চেয়েছিলেন, এই আশায় যে নেত্রী হয়তো তাকে একবার দেখা করতে ডাকবেন। তিনি সরাসরি কিছু কথা বলতে পারবেন। সন্তানদের দিয়ে দেওয়ার পর নিজের জমির বাকি অংশ শেখ হাসিনাকে দিতে চেয়েছিলেন।

তবে জমি হস্তান্তরের জন্য তিনি দলিল লেখক ও সাব-রেজিস্ট্রি অফিসে ঘুরে বেড়িয়েছেন, তবে কাগজপত্রে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও নানা কারণে কাজটি সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি দেশের রাজনৈতিক পটপরিবর্তনে শেখ হাসিনা ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দেশত্যাগ করলে নুরুল আমিনও তার মত বদলান।

৭ এপ্রিল দুপুরে তিনি জানান, শেখ হাসিনাকে জমি দেওয়ার সিদ্ধান্ত তার জন্য ছিল এক ভুল। তাকে এখন তিনি স্বৈরাচার শাসক হিসেবে বিবেচনা করছেন।

তিনি বলেন, আমি অতীতের কোনো স্মৃতি মনে রাখতে চাই না। এখন বাড়ি ও আশপাশের এলাকায় সময় কাটছে নির্ভারভাবে। জীবনে যেসব স্বপ্ন দেখেছি, কোনোটাই পূরণ হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফুলপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ফলাফল নিয়ে দুই দলের পাল্টাপাল্টি দাবি

এসএসসি পরীক্ষার ফলাফলে কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের চমক

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেখ হাসিনাকে ভালোবেসে জমি দিতে চাওয়ার ‌‌‌‘সিদ্ধান্ত ভুল ছিল’

পোষ্টের সময় : ০৯:৩০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫