১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানি নিশ্চিতের তাগিদ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ এবং ‘ওয়াশ সেক্টর উন্নয়ন পরিকল্পনা ২০২৬-২০৪০’ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় পাবলিক টয়লেট নীতিমালার মূল উদ্দেশ্য মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা। শুধু অন্যের সমালোচনা না করে নিজ নিজ দপ্তরে স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে যুগ্ম সচিব সাইফুল ইসলাম মজুমদার বলেন, এ অবহিতকরণ সভার মাধ্যমে ময়মনসিংহে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা আরও বিস্তৃত হবে। অংশগ্রহণকারীদের মতামত ও আলোচনা নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টাকে সমৃদ্ধ করবে।

সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান স্থানীয় সরকার বিভাগ ও বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানান। এ সময় তিনি ময়মনসিংহে তাঁর নেতৃত্বে পরিচালিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুয়ে মেন জো ও তাঁর সহযোগী জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ এবং ওয়াশ সেক্টর উন্নয়ন পরিকল্পনা ২০২৬-২০৪০-এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, বিভাগীয় উপপরিচালক (স্থানীয় সরকার) বিপিন চন্দ্র বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ও উপপরিচালক (স্থানীয় সরকার) উম্মে হাবিবা মীরা।

এ ছাড়া ময়মনসিংহের বিভাগীয় ও জেলা পর্যায়ের জনস্বাস্থ্য প্রকৌশল, পরিবেশ, তথ্য, মহিলাবিষয়ক, যুব উন্নয়ন, ক্রীড়া ও সমাজসেবাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানি নিশ্চিতের তাগিদ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের

যৌতুকের আগুনে ঝলসে যাওয়া আরফিনার চোখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানি নিশ্চিতের তাগিদ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের

পোষ্টের সময় : ০৯:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬