০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালনে সৌদিতে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০১:৫৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪০৬ ভিউ :

আগামী মাসে অনুষ্ঠিতব্য পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন মুসল্লি। সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এর মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, ৩৫ হাজার ৪৭৮ জন সীমান্ত পথ পাড়ি দিয়ে এবং ২ হাজার ৮২২ জন সাগরপথে।

গত বছর হজে অংশ নিয়েছিলেন প্রায় ১৮ লাখ মুসল্লি, যাদের মধ্যে সৌদি নাগরিক ও অভ্যন্তরীণ বাসিন্দারাও ছিলেন। তবে অনুমতি না নিয়ে হজ করতে গিয়ে তীব্র তাপদাহে পড়ার ফলে প্রায় ১ হাজার ৩০০ হাজী প্রাণ হারান। হজ পালনে সৌদিতে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি।

হজ যাত্রা আরও সহজ ও কার্যকর করতে ২০১৮ সাল থেকে ‘মক্কা রুট’ কর্মসূচি চালু করেছে সৌদি সরকার। এই কর্মসূচির আওতায় বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক ও আইভরি কোস্টের মুসল্লিরা নিজ দেশ থেকেই বায়োমেট্রিক তথ্য, ই-ভিসা, পাসপোর্ট প্রক্রিয়াকরণ ও লাগেজ ট্যাগিংসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হজ পালনে সৌদিতে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি

পোষ্টের সময় : ০১:৫৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫