আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে হালুয়াঘাট পৌর শহরের ১নং ওয়ার্ডে মেয়র প্রার্থী জহুরুল ইসলাম বাবুর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
মেয়র প্রার্থী জহুরুল ইসলাম বাবু তার বক্তব্যে বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি পৌরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নাগরিকদের মৌলিক সেবার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অত্র এলাকার হাফেজ মাঃ নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনিছুর রহমান।বিশেষ অতিথি ছিলেন সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, অরুণ, সিদ্দিক মিয়া,খোকন আলী,মাহাবুর রহমান,মিন্টু,আলাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রানা খান।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি এবং পৌর এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

হালুয়াঘাট প্রতিনিধি 




















