হালুয়াঘাট পৌর শহরের যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে ফুটপাত উচ্ছেদের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। বৃহস্পতিবার বিকালে হালুয়াঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জানা গেছে, পৌর শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে অস্থায়ী দোকান করায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে সড়কে নেমে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
এ পরিস্থিতিতে ইউএনও ফয়সাল আহমেদ সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজিকে ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি বলেন,নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

হালুয়াঘাট প্রতিনিধি 






















