০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সহিংসতা, সন্ত্রাসের জবাব দিতে সরকার ও জনগণ প্রস্তুত : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার জবাব দিতে সরকার ও জনগণ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে তাদের ভাষা তাদেরই বুঝিয়ে দেওয়া হবে, তবে তা হবে আইন ও গণতান্ত্রিক কাঠামোর মধ্যে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট নতুন বাজারে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগ যদি মনে করে, সন্ত্রাস ও নাশকতা চালিয়ে জনগণকে জিম্মি করবে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে, তাহলে তারা ভুল করছে। পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার জবাব রাজনৈতিকভাবে এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে কাউকে গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিদেশি আধিপত্যবাদী শক্তির স্বার্থে কাজ করার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘তারা আবারও বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ করতে চায়। কিন্তু যে জাতি বারবার রক্ত দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছে, সেই জাতি আর কখনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নেবে না।’

এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে মানুষ হত্যা এবং ক্ষমতাচ্যুত হওয়ার পরও সহিংসতা ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ করেন তিনি।

প্রিন্স বলেন, ‘গত কয়েক দিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও সংকটাপন্ন করেছে। সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি হালুয়াঘাট পৌর শহর, সদর ইউনিয়নের শাপলা বাজার, কদমতলী বাজার, গাঙীনা, দর্শা, ইটাখোলা, নগুয়া, ধারা বাজার, নাগলা বাজার ও সরচাপুরসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকার প্রায় ৩৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয় লোকজন হাত নেড়ে এবং করতালি দিয়ে মিছিলকারীদের স্বাগত জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ ও মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, হুমায়ুন কবির ও মনিরুজ্জামান স্বাধীন।

এ ছাড়া যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আসাদুজ্জামান আসিফ ও আবদুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরিফিন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্যসচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, জাসাস সভাপতি রাশেদ আমিন ও তাঁতী দল নেতা আকিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে সাবেক ২ এমপির বাড়িসহ ৬ উপজেলায় হামলা-আগুন, ট্রেনেও নাশকতা

দেশব্যাপী নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আওয়ামী লীগের সহিংসতা, সন্ত্রাসের জবাব দিতে সরকার ও জনগণ প্রস্তুত : প্রিন্স

পোষ্টের সময় : ০৯:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬