১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে নিখোঁজের দুদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নেত্রকোনার মদনে জুয়াদ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে মদন থানা পুলিশ। সোমবার দেওসহিলা ছালাকান্দার মরা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে নিখোঁজের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। নিহত জুয়াদ মিয়া দেওসহিলা ছালাকান্দা গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পেছনে মরা নদীতে তার নিজের প্রস্রাব পায়খানা ধৌত করতে গিয়ে নিখোঁজ হয় জুয়াদ মিয়া। পরে বিভিন্ন স্থানে খোঁজা খুজি করে পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে ওই দিন দুপুরে মাইকিং করে কোথাও খোঁজে পায়নি। সোমবার সন্ধ্যায় স্বজনরা বাড়ির পেছনের মরা নদীতে তার লাশ ভেসে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

তবে স্বজনদের পক্ষ থেকে বলা হয়েছে তিনি একা বসবাস করতেন। তার একমাত্র ছেলে সাব্বির ঢাকায় বাস করেন।

ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে এলাকাবাসী ও পরিবারের মাধ্যমে যতটুকু জানতে পারলাম তিনি অসুস্থ ছিলেন। বাড়ির পেছনে নদীতে পরে উনার মৃত্যু হয়।

মদন থানার ওসি তদন্ত অসিম কুমার তালুকদার জানান, জুয়াদ নামে এক বৃদ্ধ লোক পানিতে ডুবে মারা গেছেন। উনার লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিন্ধান্ত দেয়া হয়েছে। তবে থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে নিখোঁজের দুদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে নিখোঁজের দুদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০৯:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬