১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ: বাকৃবি ছাত্রদল আহবায়ক

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম। বিশেষ অতিথি ছিলেন বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনার আলোচনায় দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে। ইতিহাসের প্রতিটি অধ্যায়কে নিজস্ব প্রেক্ষাপটে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশপ্রেম ও জাতীয়তাবাদী দর্শন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

বিশ্ববিদ্যালয়ে মুক্তচিন্তা ও গণতান্ত্রিক পরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের ক্ষেত্র নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও নেতৃত্ব বিকাশের অন্যতম কেন্দ্র। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে বাকৃবি ছাত্রদল কাজ করতে চায়।

আতিকুর রহমান আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চা ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির তাৎপর্য এবং জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও রাজনৈতিক সচেতনতা বিকাশে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের সভাপতিত্বে সভা যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যারা অন্য দেশের তাঁবেদারি করে, তারাই ৭ নভেম্বরের চেতনাকে ভয় পায়: প্রিন্স

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ: বাকৃবি ছাত্রদল আহবায়ক

পোষ্টের সময় : ১০:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬