১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসার প্রতিবাদ করায় মামলায় ফাঁসানোর দাবি ছাত্রদল নেতার

ষড়যন্ত্র করে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে লাউচাপড়া বাজার এলাকায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর লাউচাপড়া এলাকায় মাদক ব্যবসা বন্ধে আমি প্রতিবাদ শুরু করি। এনিয়ে স্থানীয় ইউপি সদস্য ছামিউল হক ও মাদক ব্যবসায়ী সুজাত আলীর সাথে আমার হাতাহাতি হয়৷ তারা আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন। এরই জের ধরে গত ২৪ অক্টোবর মাদক ব্যবসায়ী সুজাত আলী সহ ৪ জনকে ২১৭ বোতল মদসহ আটক করে ডিবির সদস্যরা।

সুজাত আলী ডিবির জিজ্ঞাসাবাদে আমার নাম জড়িয়ে দেন । পরে আমাকেও আটক করা হয়। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে। তাই মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সঠিক তদন্ত করে মিথ্যা মামলা থেকে আমাকে মুক্তি দিতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে নিখোঁজের দুদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাদক ব্যবসার প্রতিবাদ করায় মামলায় ফাঁসানোর দাবি ছাত্রদল নেতার

পোষ্টের সময় : ০৯:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬