০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ৪৯ ব্যাচ 

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। এতে ৫১ ব্যাচকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৪৯ ব্যাচ।

শনিবার সকালে নগরীর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শেষদিকে পরপর দুই গোল করে জয় নিশ্চিত করে ৪৯ ব্যাচ। আর ২-০ গোলের ব্যবধানে শিরোপা জিতে নেয় তারা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, সাবেক শিক্ষার্থী ও সময় টিভির ময়মনসিংহ ব্যুরো ইনচার্জ উবায়দুল হকসহ অন্যান্য অতিথিরা। গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সাতটি ব্যাচের অংশগ্রহণে এই আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আনন্দ মোহন কলেজ গণিত ক্লাব।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কলকাতায় অগ্নিকাণ্ড: সেই হোটেলের মালিক গ্রেপ্তার

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলীর

22 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ৪৯ ব্যাচ 

পোষ্টের সময় : ০৭:২১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬