১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনে নেতৃত্ব, বদলি রাজবাড়ীর তিন শিক্ষক

রাজবাড়ীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তিন দফা দাবির আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন সহকারী শিক্ষককে বদলির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে মোট ৪২ জন সহকারী শিক্ষককে বদলির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রাজবাড়ী জেলার আন্দোলনে সামনের সারির তিন নেতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পূর্ববর্তী এক স্মারকের ভিত্তিতে প্রশাসনিক বিবেচনায় এসব বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলিকৃত তিন শিক্ষক হলেন—রাজবাড়ী জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও খানখানাপুর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, যাকে ফরিদপুরের নগরকান্দার আশফরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ও বরাট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাজমুল ইমামকে বদলি করা হয়েছে ফরিদপুরের মধুখালির বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একইভাবে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ নজরুল ইসলামকে ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

বদলি আদেশে দেখা যায়, সংশ্লিষ্ট সব সহকারী শিক্ষককে নিজ জেলার বাইরে পাশের জেলায় পাঠানো হয়েছে। অর্থাৎ বদলির পর আর কেউই নিজ জেলার কর্মস্থলে থাকতে পারবেন না।

উল্লেখ্য, তিন দফা দাবিতে দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। এর ধারাবাহিকতায় গত দুই দিন অনির্দিষ্টকালের স্কুল তালাবদ্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এ পরিস্থিতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে পড়েছে এবং শিক্ষার্থীরা মারাত্মক দুর্ভোগে পড়েছে।

শিক্ষক সমাজের দাবি, বেতন–বৈষম্য দূর করা এবং পদোন্নতির কাঠামো সংস্কারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এ অবস্থায় নেতৃত্ব দেওয়া শিক্ষকদের বদলি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং শিক্ষক মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃদ্ধা নিহত

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আন্দোলনে নেতৃত্ব, বদলি রাজবাড়ীর তিন শিক্ষক

পোষ্টের সময় : ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫