০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সেই টিভি উপস্থাপিকাকে পুরস্কারে ভূষিত করলো ভেনেজুয়েলা

ইসরায়েলের হামলার মুখেও দায়িত্ব পালন করা সাহসী উপস্থাপিকা সাহার এমামিকে সম্মান জানিয়ে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে ভেনেজুয়েলা সরকার। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে ইরানি এই উপস্থাপিকাকে ‘সিমন বলিভার’ পুরস্কার প্রদান করেন।

গত ১৬ জুন ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইবি-তে হামলা চালায়। সেসময় লাইভ অনুষ্ঠান উপস্থাপন করছিলেন সাহার এমামি। হামলার ফলে সম্প্রচার বন্ধ হয়ে গেলেও কিছুদিন পর সাহার এমামিকে দিয়েই টিভি চ্যানেলটি পুনরায় সম্প্রচার শুরু করে।

এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে পুরস্কারটি সাহার এমামির পক্ষে গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। একইসঙ্গে হামলায় নিহত অন্যান্য সাংবাদিকদের প্রতি সম্মান জানানো হয়।

এ সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মাদুরো বলেন, “ইসরায়েল প্রতিদিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করছে, আর পশ্চিমারা তা নীরবে সহ্য করছে।” তিনি ইরানের জনগণ, সেনাবাহিনী, সরকার ও নেতৃত্বের দৃঢ়তা ও সাহসিকতার প্রশংসা করেন।

সূত্র: ইরান প্রেস নিউজ এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানের সেই টিভি উপস্থাপিকাকে পুরস্কারে ভূষিত করলো ভেনেজুয়েলা

পোষ্টের সময় : ১২:১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫