০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় গাড়িবোমা হামলা, আহত ১১

কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব গ্রহণের মাত্র ছয় দিন আগে শনিবার (১ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।

নোর্তে দে সান্তান্দের বিভাগের নিরাপত্তা সচিব জর্জ কুইন্তেরো সাংবাদিকদের জানান, বিস্ফোরণে আহতদের চিকিৎসা চলছে। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন স্বীকার করেনি।

ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন কুকুতা এলাকায় দীর্ঘদিন ধরে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন), ফার্কের (এফএআরসি) ভিন্নমতাবলম্বী গোষ্ঠী এবং অপরাধী সংগঠন ক্লান দেল গোলফোর তৎপরতা রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্যতম সক্রিয় ঘাঁটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ কলম্বিয়ার জনগণকে ভয় দেখাতে পারবে না এবং শান্তি ও নিরাপত্তার পক্ষে তাদের অঙ্গীকারও দুর্বল করতে পারবে না।

ছয় দশকেরও বেশি সময় ধরে কলম্বিয়া সরকার, বামপন্থি বিদ্রোহী গোষ্ঠী, ডানপন্থি আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন অপরাধী চক্রের সংঘাতে জর্জরিত। বিশ্বের অন্যতম শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ হওয়ায় মাদক পাচার ও সশস্ত্র সহিংসতা দেশটির প্রধান নিরাপত্তা সংকট হিসেবে বিবেচিত হয়।

আগামী ৭ আগস্ট দায়িত্ব নিতে যাওয়া ডানপন্থী নেতা দে লা এসপ্রিয়েলা বিদ্রোহী গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন।

অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সশস্ত্র সংঘাত নিরসনে সংলাপনির্ভর নীতি অনুসরণ করেছেন। তিনি মাদকবিরোধী অভিযানে ক্ষুদ্র কোকা চাষিদের পরিবর্তে বড় মাদক চক্রগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনাকে অগ্রাধিকার দিয়েছিলেন।

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে দে লা এসপ্রিয়েলা প্রথমে সংঘাতপ্রবণ কাওকা বিভাগে একটি সামরিক ঘাঁটিতে শপথ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে অনুমোদন না পাওয়ায় তিনি রাজধানী বোগোটার সিটি হলে শপথ নেবেন। ওই অনুষ্ঠানের নিরাপত্তায় প্রায় ১১ হাজার সেনা ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় গাড়িবোমা হামলা, আহত ১১

পোষ্টের সময় : ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬