০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় এক ঘণ্টায় ইসরায়েলের ১০ যুদ্ধবিমান ধ্বংস

মাত্র এক ঘণ্টার ব্যবধানে ইরান ভূপাতিত করেছে ইসরায়েলের ১০টি যুদ্ধবিমান—এমনটাই দাবি করেছে তেহরান। আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের বিভিন্ন এলাকায় ইসরায়েলের যুদ্ধবিমানের ওপর পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয় বলে জানা গেছে। অন্যদিকে, ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে অবস্থিত ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হেনেছে—যা ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও থামাতে পারেনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পাল্টা জবাব হিসেবে ইরান এই হামলা চালিয়েছে। ইসরায়েলের গর্বের প্রতীক হিসেবে বিবেচিত ‘আয়রন ডোম’—যেটি আকাশে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দেওয়ার জন্য বিখ্যাত—এবার ব্যর্থ হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস যাচাই করা এক ভিডিওতে দেখা যায়, তেল আবিবের কেন্দ্রস্থলে একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আঘাত হানে। ১৯ সেকেন্ডের এই ক্লিপে শুরুতেই বিকট শব্দে একটি প্রজেক্টাইল ছুটে আসতে দেখা যায়, পরে তীব্র আলো আর বিস্ফোরণের মধ্য দিয়ে ভবনটিতে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে বলে ধারণা বিশ্লেষকদের।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভিক্ষুক ফিরোজার স্বপ্নপূরণ, নতুন ঘর দিলেন তথ‍্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানের হামলায় এক ঘণ্টায় ইসরায়েলের ১০ যুদ্ধবিমান ধ্বংস

পোষ্টের সময় : ০২:৫৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫